অবৈধ অনুপ্রবেশ রোধে হাতিয়ায় জনসচেতনতামূলক সভা।
মোঃ শাহেদ উদ্দিন
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর হাতিয়ায় তারুণ্যের উৎসব -২০২৫" শীর্ষক অবৈধ অনুপ্রবেশ রোধে আলোচনা সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা কোস্টগার্ড।
বৃহস্পতিবার ( ২৫ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম - উল হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরী চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি কোস্টগার্ড জনসেবায় বিভিন্ন সচেতনতা মূলক কর্মকান্ড পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ (২৫ সেপ্টেম্বর) ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ৯ টায় কোস্টগার্ড স্টেশন হাতিয়া কর্তৃক " তারুণ্যের উৎসব -২০২৫" শীর্ষক আলোচনা সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত সভায় স্থানীয় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী সহ তরুণ - তরুণীরা অংশগ্রহণ করে। তিনি আরো বলেন, তরুণ সমাজকে অবৈধ কার্যকলাপ হতে বিরত রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।