কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ৩৫৮০ জন শিশুর মধ্যে প্রায় ২৩ হাজার খাতা ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সম্প্রতি কাহারোল হাইস্কুল, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,রামপুর হাই স্কুল,ডহন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জগন্নাথপুর হাই স্কুলের মাঠে, চকমহরম, পূর্ব সুলতানপুর বাগানপাড়া, ক্লাব মোড়,কালিবাজার,নয়াবাদ ঈশানপুর, খন্তা,পাহাড়পুর ইছাইল ও সাহাপুর এলাকায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হযেছে।শিক্ষা সামগ্রী বিতরণ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিডিসির সদস্য, চাইল্ড ফর্ম এর সদস্য,ইউনিয়ন পরিষদের সদস্য, সম্পৃক্ত বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্মকর্তা ও কর্মীবৃন্দ অতিথিরা শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা শিশুদের মূল অধিকার । শিক্ষা উপকরণ সংকটের কারণে যেন কোন শিশু পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সেই লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আরও বলেন শিশুদের শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত চেষ্টা প্রয়োজন ।
শিক্ষা সামগ্রী পেয়ে শিশুদের মধ্যে উৎসাহ ও আনন্দ দেখা যায় অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকতে তাদের এ ধরনের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।
কাহারোল, দিনাজপুর