প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ৬:৫৪ এ.এম
কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নি-হত ৭, আ-হত ৬
মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নি-হত এবং আরও ৬ জন আ-হত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক রাত ৩টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি থানাধীন হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরীতে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের উপর থাকা ১৩ জন যাত্রী গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জন নি-হত হন এবং ৬ জন গুরুতর -আ-হত হন।
খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আ-হতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
নিহ-তদের পরিচয় পাওয়া যায়নি ।
www.bangladeshcrime24.com