কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড সহ ৫ জন বালু উত্তোলনকারী আটক।
মোঃ আল আমীন
মনপুরা উপজেলা(ভোলা) প্রতিনিধি
বুধবার ১২ আগস্ট ২০২৬ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ভোলার মনপুরা থানাধীন নিজাম মিয়ার ঘাট সংলগ্ন এলাকায় আজ ১২ আগস্ট ২০২৬ বুধবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ১ টি ড্রেজার ও ১ টি বাল্কহেডসহ ৫ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।
জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও আটককৃত বালু উত্তোলন কারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।