গৌরীপুরের মইলাকান্দা ইউনিয়নে তরুণ দলের ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১ নম্বর মইলাকান্দা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ৩০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী, গতিশীল ও বেগবান করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গৌরীপুর থানার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে তরুণ দলের কমিটি গঠন কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মইলাকান্দা ইউনিয়নের এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নয়ন মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহাগ মিয়া।
সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে স্বপ্নের নায়ক স্বপনকে।
সহ-সভাপতি পদে রয়েছেন সোহরাব মিয়া, মো. আলম মিয়া, মো. মোস্তফা, মো. সাদ্দাম হোসেন, ফজলুল হক, হারুন ও রশিদ।
এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আলমগীর হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ তানজিল, শেখ মো. জুয়েল, মো. হৃদয় মিয়া, মো. আল আমিন মিয়া, মো. মোস্তফা, মো. তোফাজ্জল ও মো. আকরাম দায়িত্ব পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. রুবেল মিয়াকে এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মিজানুর রহমান হলুদ, নুরুল আমিন রানা, শিপন ও মো. উজ্জল মিয়া।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে মইলাকান্দা ইউনিয়নে তরুণ দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং আগামী দিনে দলীয় আন্দোলন-সংগ্রামে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।