প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৬:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১:৫৮ এ.এম
চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাপায় মোটর সাইকেল চালক নিহত।
চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাপায় মোটর সাইকেল চালক নিহত।
মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাপায় সামির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের সোনালী ব্যাংকের দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
নিহত সামির পৌর এলাকার কিং শ্রীপুর গ্রামের সাইফুল ইসলাম স্বপনের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের নানা পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটর সাইকেল আরোহী সামির হোসেন চৌদ্দগ্রাম বাজারে সোনালী ব্যাংকের সামনে অজ্ঞাতনামা কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার শেষে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাহাব উদ্দিন বলেন, শুনেছি মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
www.bangladeshcrime24.com