নীলফামারী ৩ (জলঢাকা) আসনের
ধানের শীষের পথসভা রুপ নেয় জনসভায় সাধারণ মানুষদের ঢল।
জহুরুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এম ডি শরিফুল ইসলাম বাবু নির্বাচনী প্রধান সমন্বয়কারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক জলঢাকা উপজেলা বিএনপি, রশিদুল ইসলাম (বাঙ্গাল) সাবেক সভাপতি পৌর বিএনপি, শাহিনুর হক (বাবু) সদস্য সচিব উপজেলা যুবদল, আমজাদ হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন
আমিনুর রহমান,মালিকুর জামান,
মনতাজুর রহমান (মিঠু) নজরুল ইসলাম,রানা, ছোট বাবু,রায়হান,সহ
প্রমুখ। বক্তব্যে বক্তারা বলেন ধানের শীষের কান্ডারী আলহাজ্ব সৈয়দ আলী একজন যোগ্য ব্যক্তি, দানবীর, মায়াশীল, তাই তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন কারণ তিনি সাধারণ মানুষদের ভালোবাসার পাত্র হয়ে গেছেন। নীলফামারী ৩ আসনের নির্বাচনী প্রধান সমন্বয়কারী এম ডি: শরিফুল ইসলাম বাবু বলেন আমার বাবা কেমন মানুষ আপনারা ভালো করে জানেন তাই আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি যে আপনারা বিবেচনা করুন, মাঠ ঘুরে দেখুন তারপরে ধানের শীষে ভোট দিন। সচেতন নাগরিকরা বলতেছে যেভাবে প্রতিদিন এই ধানের শীষের জনসভায় বা পথসভায় মানুষের উপচে পড়া ভিড় বলে দেয় এবারে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবেন।