প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৫:১৫ পি.এম
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ – সৌদি আরব কমিটি গঠন অনুমোদন
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ – সৌদি আরব কমিটি গঠন অনুমোদন
রিমন হোসেন, বিশেষ প্রতিনিধি
“দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা মহোদয়ের অনুমোদনক্রমে সৌদি আরবে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্ব পর্যন্ত সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা ও অব্যাহত রাখবে। কমিটির সদস্যবৃন্দ সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, নীতি ও দাবিসমূহ সম্পর্কে প্রবাসীদের অবহিত করবেন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য সক্রিয়ভাবে কাজ করবেন।
এছাড়াও, আহ্বায়ক কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, তারা সকল সদস্যদের নিয়ে সাধারণ সভা আয়োজন করবেন এবং কেন্দ্রীয় কমিটির অনুমতি সাপেক্ষে যথাযথ প্রক্রিয়ায় একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করবেন।
সৌদি আরব আহ্বায়ক কমিটির তালিকা:
১। রিমন হোসেন – আহ্বায়ক২। সাইমন হোসাইন – যুগ্ম আহ্বায়ক৩। আল আরমান – সাধারণ সম্পাদক৪। নাহিদ শেখ – যুগ্ম সাধারণ সম্পাদক৫। শুভ মির – যুগ্ম সাধারণ সম্পাদক৬। মামুন হোসেন – সাংগঠনিক সম্পাদক (কেন্দ্র)৭। মোঃ সজিব – সাংগঠনিক সম্পাদক (দাম্মাম)৮। মোঃ সাব্বির হোসেন – সাংগঠনিক সম্পাদক (রিয়াদ)৯। মোঃ সেলিম রানা – আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক১০। মোঃ রবিউস সানি – ধর্ম বিষয়ক সম্পাদক১১। মোঃ মাইনুল ইসলাম – প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক১২। সাগর মিয়া – নির্বাহী সদস্য১৩। শাদাত উল্লাহ খান – নির্বাহী সদস্য১৪। মুবিনুল ইসলাম – নির্বাহী সদস্য১৫। হাসান – নির্বাহী সদস্য১৬। মোঃ মামুন মোল্লা – নির্বাহী সদস্য১৭। হেলাল আহমেদ – নির্বাহী সদস্য১৮। মুহাম্মদ আব্দুল হামিদ – নির্বাহী সদস্য১৯। Md Monzurul – নির্বাহী সদস্য২০। মোঃ আজাদ দেওয়ান – নির্বাহী সদস্য২১। ইব্রাহিম মিটু – নির্বাহী সদস্য
সংগঠনের পক্ষ থেকে সকল প্রবাসী বাংলাদেশিদের এই কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে, যাতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে প্রবাসীদের অধিকার ও স্বার্থ সুরক্ষিত করা যায়।
নিবেদনে:অ্যাডভোকেট এ এন এম ঈসাপ্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক“দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদ
www.bangladeshcrime24.com