প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ২:৪০ পি.এম
ধামইরহাটে ঝড হাওয়া ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি
ধামইরহাটে ঝড হাওয়া ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে ঝড- হাওয়া ও শিলা বৃষ্টিতে ফসল সহ কাঁচা ঘর - বাড়ির প্রচুর ক্ষতি হয়েছে।
গতকাল রাত্রে ধেয়ে আসা ঝড- হাওয়া ও শিলা বৃষ্টিতে বিভিন্ন ফসল সহ কাঁচা ঘর- বাড়ীর প্রচুর ক্ষতি হয়। শিলা বৃষ্টিতে ইরি ধান ঝরে পড়ে এবং ইরি ধান মাটিতে পড়ে যায় ও রবি শষ্য এর ব্যপক ক্ষতি হয়। অপর দিকে শিক্ষা প্রতিষ্ঠান সহ ঘর - বাড়ির টিন শিলা বৃষ্টিতে ঝাঝরা হয়ে যায়। সরজমিনে জগৎনগর গ্রামের কৃষক জহুরুল
ইসলাম জানান, তার ইরি ধান শিলা বৃষ্টিতে মাটিতে ঝরে পড়েছে
ও ঘরের টিনের ছাউনি ঝড হাওয়ায় উড়ে নিয়ে যায় । ইরি ধান আবাদ করতে সার সহ কীট নাশক বীষের প্রচুর খরচ হয়েছে ।
www.bangladeshcrime24.com