পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কা ডা:
সাখাওয়াত হোসাইন হিরু গনসংযোগ
পটিয়া সংবাদ দাতা: চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনের ফুটবল প্রতিকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা: সাখাওয়াত হোসাইন হিরু ব্যাপক গনসংযোগ করে ফুটবল প্রতিকে ভোট প্রার্থনা করে ব্যাপক গনসংযোগ করেন। স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিরু পটিয়ার প্রত্যান্ত অঞ্চল বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে মতবিনিময় গনসংযোগ পথসভ করেন এবং শিশু - কিশোরদের সাথে খেলার মাঠে গিয়ে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা মাধ্যমে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলার পরামর্শ দেন। ডা: সাখাওয়াত হোসাইন হিরু বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সকলের সন্মলিত প্রচেষ্টায় পটিয়াকে একটি আধুনিক মডেল উপজেলা রুপান্তর করব, সন্রাসী, চাঁদাবাজি, ভুমিদুস্য টেন্ডারবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেব, পটিয়ার উন্নয়ন সুশাসন নিশ্চিত করতে জনগণে সাথে সকল সমস্যা সমাধান করব ইনশাআল্লাহ।