
জ আন্দোলনের ঢাকা জেলা উত্তর উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে সেজুতি হোসাইন মনোনীত
ঢাকা, ১৯ জুলাই ২০২৬:
দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসা সামাজিক ও পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন-এর ঢাকা জেলা উত্তর উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে সেজুতি হোসাইন মনোনীত হয়েছেন।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব কর্তৃক প্রকাশিত অনুমোদিত কমিটিতে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
নবনিযুক্ত উপদেষ্টা সেজুতি হোসাইন বলেন,
"সবুজ আন্দোলনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, দূষণ প্রতিরোধ, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।"
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার এই আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম ও নারীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।