মুন্সিগঞ্জ মহাকালী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মুন্সিগঞ্জ প্রতিনিধি - মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেল তিনটার সময় মহাকালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, মুন্সিগঞ্জ তিন আসনের বিএনপি ধানের শীষ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সমাজ-কল্যাণ বিযয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপি শহর যুগ্ম আহবায়ক যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ ও জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক দেওয়ান মুজিবুর রহমান ও জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাজিবুল ইসলাম রাজু।
এ-সময় উপস্থিতি ছিলেন, মুন্সিগঞ্জ জেলা শহীদ জিয়া পরিষদ এর সভাপতি মোঃ রায়হান শেখ ও সদর উপজেলার শাখা শহীদ জিয়া পরিষদ এর সহ-সভাপতি মোঃ সোহাগ মোল্লা ও মহাকালী ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির মোল্লা, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আফসার গাজী ও জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, মোস্তফা,ফাহিমসহ অন্যান্য প্রমুখ।
এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ, সংগ্রাম ও দেশের জন্য তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠান শেষে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।