প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ৩:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ১:৩৯ এ.এম
মেঘনায় মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
মেঘনায় মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
মোঃ নাজিম উদ্দিন, কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ-
মেঘনা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩১ মার্চ-২৬) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা, উপজেলা কৃষি কমকর্তা শাহে আলম,
উপজেলা মৎস্য কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা (যুদ্ধকালীন কমান্ডার মোঃ আব্বাস উদ্দিন, মোঃ রমিজ উদ্দিন লন্ডনী, এম এম মোঃ মিজানুর রহমান (মিজান), মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সদস্য মোঃ নাজিম উদ্দিন, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আবুল কালাম ভূঁইয়া, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাইনুদ্দিন মুন্সি তপন, চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, লুটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক, মানিকারচর সরকারী কলেজের শিক্ষক প্রতিনিধি, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা হাসপাতাল মেডিকেলের প্রতিনিধি, মেঘনা উপজেলার সাংবাদিক বিন্দৃ প্রমুখ।
সভায় বর্তমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, নদীতে চাঁদাবাজি বন্ধসহ, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মেঘনা নদী দূষণ ও দখলরোধ, আইন শৃঙ্খলা সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
www.bangladeshcrime24.com