মেঘনা উপজেলা সাংবাদিকদের সঙ্গে ১০ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-
কুমিল্লার মেঘনা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে ১০ দলীয় জোটের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে মেঘনা উপজেলা দিদার মেম্বার মোড় এলাকায় অবস্থিত মেঘনা উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ১০ দলীয় জোটের নেতারা বলেন, দেশে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে সাংবাদিক সমাজকে আরও সাহসী, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়। মতবিনিময় সভায় মেঘনা উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজপোর্টালের সাংবাদিকরা অংশ নেন। এ সময় সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতা এবং গণমাধ্যম সংশ্লিষ্ট নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। সভা শেষে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের ১০ দলীয় জোটের এমপি প্রার্থী মনিরুজ্জামান বাহলুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুমিল্লা-১ আসনের সদস্য মোশাররফ হোসাইন, মেঘনা উপজেলা জামায়াতে ইসলামের আমির লোকমান হোসেন ভূঁইয়া, সেক্রেটারি আনিসুর রহমান, দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি কাউসার আলন, মেঘনা উপজেলা জামায়াতে ইসলামের টিম সদস্য আব্দুল আজিজ মোল্লা ও ডা. ইসমাঈল হোসেন, দাউদকান্দি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান আরিফ, দাউদকান্দি উপজেলা যুব বিভাগের সভাপতি রেজাউল হক সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব শিকদার, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, দৈনিক মানবজমিনের মো. শহিদুজ্জামান রনি, দৈনিক দেশ রূপান্তরের হাসান মাহমুদ মুক্তি, দৈনিক শীর্ষ নিউজের মো.আবু রায়হান, দৈনিক গণকণ্ঠের তানিয়া আক্তার, মাসিক বনফুলের দিলীপ দাস, মেঘনা উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঐশী বাংলার মেঘনা প্রতিনিধি মো. নাজিম উদ্দিন, দৈনিক অপরাধ সংবাদের এমরান হোসেন রিটনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।