মোড়লগঞ্জের জিউধারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল
মোঃ ফিরোজ আহমেদ।
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাট-৪ ( মোরেলগঞ্জ - শরণখোলা ) আসনের ধানের শীষের প্রার্থী দানবীর বাবু সোমনাথ দে সমর্থনে মোরেলগঞ্জ উপজেলার জিউধারা ইউনিয়নের দক্ষিণ বাংলা কলেজ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে (০২ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ধানের শীষের সমর্থনে মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাবু সোমনাথ দে বলেন,ধানের শীষ জনমানুষের অধিকার আদায়ের প্রতীক দীর্ঘদিনের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। তিনি আরও বলেন, নির্বাচিত হলে মোরেলগঞ্জের তার সকল ইউনিয়নের রাস্তাঘাট স্কুল কলেজ ও মানুষের জীবন যাত্রার আধুনিকায়ন করা হবে এবং সুন্দরবন-নির্ভর মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।
এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল হক বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মেহেদী হাসান ইয়াদ সহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়নবিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ আলতাফ হোসেন (অবঃ), যুবনেতা এনামুল হক, মোঃ আজমল হোসেন হাওলাদার, মোঃ রিপন খান, আলোকিত টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ হারুনার রশিদ লিটন,সহ যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ সকল ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জনসভায় সভাপতিত্ব করেন জিউধারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোড়েলগঞ্জ ও শরণখোলা জুড়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন দানবীর বাবু সোমনাথ দে ইতিমধ্যে তিনি বিভিন্ন এলাকায় সকল শ্রেণীর পেশার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছন। এবং সকল শ্রেণীর গণমানুষের আশীর্বাদ ও সমর্থনে আদায়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।