যমুনার ভাঙনের হুমকিতে চরডাকাতিয়াপাড়া, রক্ষায় মাঠে জরুরি জিও ব্যাগ কার্যক্রম
মোঃ রিফাত আলী
দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের চরডাকাতিয়াপাড়া হাজারীগ্রাম সংলগ্ন বড় ব্রিজ ও কমিউনিটি ক্লিনিক রক্ষায় যমুনা নদীর ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পর ভাঙন কবলিত এলাকায় এ কার্যক্রম শুরু হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে বড় ব্রিজ, কমিউনিটি ক্লিনিকসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় এই উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন এলাকাবাসী।
এ উদ্যোগ গ্রহণ করায় মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর প্রত্যাশা, বড়খাল থেকে খোলবাড়ি পর্যন্ত স্থায়ী নদী শাসনের মাধ্যমে পুরো অঞ্চলকে ভাঙনের ঝুঁকি থেকে রক্ষা করা