প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ২:৩৫ পি.এম
লক্ষ্মীপুর যুবলীগ নেতা গ্রেফতার |
লক্ষ্মীপুর যুবলীগ নেতা গ্রেফতার |
মোঃ শাহ পরান
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীরা শপথ করেছেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা করা হয় হয়েছে। ওই মামলায় তাৎক্ষনিক চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নাম্বার ওয়ার্ডের সদস্য এবং ওই ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইমান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অন্তত আড়াই'শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। তবে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম বাদির নাম প্রকাশ করতে রাজি হননি।
এর আগে গত রোববার (২৬ এপ্রিল ২০২৬) রাতে মোমবাতি জালিয়ে উপজেলার কালকিনি ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতা-কর্মীরা এ শপথ করছেন বলে জানা যায়। একইভাবে ওই ইউনিয়নের ছাত্রলীগের নেতা কর্মীরাও ওই সময় শপথ করেন। পরের দিন সোমবার রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর তার ভেরিফাইড ফেসবুক পেইজে ২মিনিট ৪১ সেকেন্ডের ওই শপথের ভিডিও প্রচার করেন। ওই সময় ভিডিওতে তাদের বলতে শুনা যায়, 'আমি শপথ করিতেছি যে, কালকিনি ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী ও অঙ্গসংগঠন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব এবং বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকিব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন দেশের এবং মানুষের সেবা করিতে পারি। আমিন।' ওই সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয়তু শেখ হাসিনা। শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম। জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম। তেল দে গ্যাস দে, নইলে গদি ছাইড়া দে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এ স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলেন। তবে তিনি খোঁজ খবর নিবেন বলে জানান।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাট সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
www.bangladeshcrime24.com