শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বগুড়ার নবনির্বাচিত সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদন।
মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ এক গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে বগুড়ার সাতটি সংসদীয় আসন থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্যকে নিয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা-এর নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে।
শ্রদ্ধা নিবেদনের পর তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিল নীরবতা, সম্মান এবং দলীয় আদর্শের প্রতি অটুট অঙ্গীকারের প্রকাশ।
শ্রদ্ধা নিবেদনকারী সংসদ সদস্যবৃন্দ
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা): ধানের শীষ প্রতীকে নির্বাচিত কাজী রফিকুল ইসলাম
বগুড়া-২ (শিবগঞ্জ): মীর শাহে আলম
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি): আব্দুল মহিত তালুকদার
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম): মো. মোশারফ হোসেন
বগুড়া-৫ (শেরপুর-ধুনট): গোলাম মোহাম্মাদ সিরাজ
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর): মোরশেদ মিলটন
নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন এবং বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের চেতনাকে ধারণ করেই তাঁরা বগুড়াবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাবেন। জনগণের রায়ের মর্যাদা রক্ষা করে উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এই কর্মসূচির মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে, আদর্শ ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধাই দলকে ঐক্যবদ্ধ রাখে এবং এগিয়ে যাওয়ার শক্তি জোগায়