প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৭:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৪:০২ পি.এম
শিক্ষামন্ত্রী বললেন শহীদ জিয়ার আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যায়ী মডেল তারেক জিয়া
মালিকুজ্জামান কাকা
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আর্থ সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা ব্যাপক। শহীদ জিয়ার আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যায়ী মডেল রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার মাঝে। জবাব দিহিতার কাঠ গড়ায় দাঁড়াতে চাই। নৈতিক শিক্ষা ধ্বংস হয়ে গেছে। তাকে রক্ষা করতে হবে।
তিনি আরো বলেন দেশের উন্নয়ন সরকারের পরিকল্পনার ওপর নির্ভর করে। বিগত সরকারের শিক্ষার মানন্নোয়নে কোন পরিকল্পনা ছিলনা। ওই সময়ে গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার ন্যাক্কারজনক সেই ১৫ বছর ভুলে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন দেশ গড়ার সময়। দেশকে এগিয়ে নিতে দরকার গুণগত মান সম্পন্ন শিক্ষা। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।
যশোর শহরের ষষ্ঠীতলায় পিটিআই অডিটরিয়ামে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এস এস সি ও সমমান পরীক্ষা -২০২৬ উপলক্ষে যশোর শিক্ষা বোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন মত বিনিময় সভায় এ বক্তব্য দেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম (অব :).।
কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ এমপি আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, এম পি মতিউর রহমান, এম পি ডাঃ মুসলেহ উদ্দীন ফরিদ, এমপি এডভোকেট গাজী এনামুল হক , এমপি অধ্যাপক মোক্তার আলী, এমপি আতাউর রহমান বাচ্চু, এম পি আব্দুল আলিম, এমপি আবু জি এম নজরুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম। আজকের শিক্ষার্থী আগামীর দেশ ও উন্নয়ন কর্ণধার। তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
www.bangladeshcrime24.com