
রাব্বি সরকার, শিবপুর প্রতিনিধি:-
আসন্ন শারদীয় দূর্গোৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ১৫টি পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ করেছেন জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাদিম সরকার।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে, জয়নগর ইউনিয়ন পরিষদের হলরুমে এই অনুদান বিতরণ করা হয়। চেয়ারম্যান মোঃ নাদিম সরকার ব্যক্তিগত ভাবে ইউনিয়নের মোট ১৫ টি পূজা মন্ডপের সভাপতির নিকট আর্থিক অনুদান প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ বজলুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি উজ্জ্বল দেবনাথ,সাংগঠনিক সম্পাদক নারায়ণ মনিদাস,জয়নগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি দুধির চন্দ্র বিশ্বাস,ইউনিয়ন দূর্গা মন্দির কমিটির সাবেক সভাপতি তাপস চন্দ্র দাস, তাছাড়া ইউনিয়ন পূজা মন্ডপের বিভিন্ন ভক্তবৃন্দ।