সাদিপুর ইউনিয়নে মান্নানের পক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের গণসংযোগ
মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকারের নেতৃত্বে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সাদিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নয়াপুর বাজার এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটারদের উদ্বুদ্ধ করেন।
গণসংযোগকালে নয়াপুর বাজারের দোকানি, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন নেতাকর্মীরা। তারা বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরার পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাফেজ অলি আহমদ, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন, সদস্য সচিব পরশ আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন অভি, সোনারগাঁও উপজেলা কৃষক দলের নেতা রোকনুজ্জামান রোকন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, সাদিপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবু সাদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমন মিয়া, সোনারগাঁও উপজেলা কৃষক দলের সদস্য নাজমুল এবং সাদিপুর ইউনিয়নের সাবেক যুবদল নেতা জয়নাল।
নেতাকর্মীরা জানান, জনগণের ভোটাধিকার নিশ্চিত ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের পক্ষে এ ধরনের গণসংযোগ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।