প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ১২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ৪:০৬ পি.এম
“সরাইলে সরকারি পানি নিষ্কাশনের খাল ভরাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা” সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

“সরাইলে সরকারি পানি নিষ্কাশনের খাল ভরাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা”
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি সরকারি পানি নিষ্কাশনের খাল ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালি কচ্ছ ইউনিয়নের ৪নং উত্তর কালি কচ্ছ এলাকার ৩নং ওয়ার্ডের ধর্মতীর্থ স্কুল পাড়া এলাকায়, উত্তর কালি কচ্ছ মডেল স্কুল এন্ড কলেজের পাশেই।
স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মতীর্থ গ্রামের বাসিন্দা মোঃ নুর আলম মিয়া (শানু মিয়া), পিতা ছত্তর মিয়া, অভিযোগের তোয়াক্কা না করে ওই এলাকার পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ সরকারি খাল ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন। এতে করে এলাকার স্বাভাবিক পানি চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে কালি কচ্ছ ইউনিয়নের চেয়ারম্যান সায়েদ চেয়ারম্যান স্থানীয় কয়েকজন মুরুব্বীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে খাল ভরাট না করার জন্য বাধা দেন। কিন্তু তাদের সেই বাধা অমান্য করে নুর আলম মিয়া খাল ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সাংবাদিকরা ফোনে যোগাযোগ করলে সায়েদ চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ইতোমধ্যে কালি কচ্ছ ইউনিয়নের সংশ্লিষ্ট নায়েব সাহেবকে বিষয়টি অবগত করেছেন। তবে এরপরও অভিযুক্ত ব্যক্তি আইনকে তোয়াক্কা না করে খাল ভরাটের কাজ অব্যাহত রেখেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, খালটি এলাকায় পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি ভরাট হয়ে গেলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং কৃষি জমি ও বসতবাড়ি ক্ষতির মুখে পড়তে পারে।
এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে সরকারি পানি নিষ্কাশনের খালটি ভরাট বন্ধ করা যায় এবং খালের স্বাভাবিক প্রবাহ বজায় থাকে।
www.bangladeshcrime24.com