June 17, 2026, 3:16 am
শিরোনাম :
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা

পটিয়ায় চক্রশালা স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি

পটিয়ায় চক্রশালা স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

পটিয়া সংবাদ দাতা:

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে

মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(৮ ফেব্রুয়ারী) রবিবার সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন চক্রশালা কৃষি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে। সহকারী শিক্ষক বজলুল রশিদ শাওন এর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন

বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ শাহ্ ইলিয়াস চৌধুরী, প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য ইন্জিনিয়ার জসিম উদ্দিন, সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ হাসেম,স্কুলের সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস, পটিয়া প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী,

আবদুর রশিদ, সিনিয়র শিক্ষক সাধন চন্দ্র দে, রবীন্দ্র ঘোষ, রমা ভট্টাচার্য, জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ মুসা, আনন্দমোহন মজুমদার, রাজিয়া বেগম, মিলি ঘোষ, জুয়েল দাশ, মোঃ রিয়াদ, মিজানুর রহমান, আবুল হোসেন, দুলাল চৌধুরী রিঙ্কু চক্রবর্তী,জুয়েল চক্রবর্তী, টুম্পা সিংহ, মনোয়ারা বেগম, নিউটন দাশ, ইসমত জাহান,লিটন দে, প্রিয়াঙ্কা চৌধুরী।

প্রধান অতিথি’র বক্তব্যে একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে বলেন,

এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এজন্য পাঠ্যবই গভীরভাবে পড়া, নিয়মিত রুটিন মেনে রিভিশন, সৃজনশীল ও নৈর্ব্যক্তিক (MCQ) প্রশ্নের জন্য আলাদা প্রস্তুতি এবং দুর্বল বিষয়গুলোতে বেশি সময় দেওয়া প্রয়োজন। এছাড়া, আত্মবিশ্বাস ধরে রাখা, না দেখে লেখার অভ্যাস করা এবং শিক্ষকদের পরামর্শ মেনে চলা ভালো রেজাল্টের মূল চাবিকাঠি।

সভাপতির বক্তব্যে স্কুলে প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, এসএসসি পরীক্ষার্থীদের অবশ্যই মনোযোগী হয়ে লেখা পড়া করতে হবে, সুশিক্ষা ও

জ্ঞান অর্জনে জন্য শিক্ষকদের পাশাপাশি তাদের বাবা- মায়ের ভুমিকা অপরিসীম।

পরীক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের সোনালী ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে। এব্যাপারে অভিভাবকদের সচেতন থাকার আহবান জানান তিনি।

Chittagong

01819349442


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা