July 29, 2026, 10:17 am
শিরোনাম :
হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল প্রাণহানির পরও থামেনি ড্রেজার সিন্ডিকেট, নতুন রাস্তা কেটে চলছে ঝিল ভরাট কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ” শাসনের আড়ালে শৈশব নিগ্রহ: ক্ষুব্ধ সমাজ, নিশ্চুপ প্রশাসন!” বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি? স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে লড়বেন আমিনুর রহমান (বাচ্চু) কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র কিনলেন মোঃ আব্দুল আজিজ (বাবু), দোয়াত-কলম প্রতীকে সমর্থন কামনা

হাতিয়া মুক্তিযোদ্ধা নবগঠিত কমিটি সভা

Reporter Name

মোঃ শাহেদ উদ্দিন, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাতিয়া উপজেলা কমান্ডের নবগঠিত ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উক্ত পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন এর নিকট নবগঠিত কমিটির অনুলিপি প্রদান করা হয়।

এর আগে নোয়াখালী জেলা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ উক্ত আহবায়ক কমিটির অনুমোদন দেন। এতে বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোঃ আবুল কালামকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল পাশাকে যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা এ বি এম সিদ্দিককে সদস্য সচিব, বীর মুক্তিযোদ্ধা এস এম ইয়াহিয়া, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মেফতাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আকবর সাদেককে সদস্য করে উক্ত আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

স্থানীয় মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক মহল আশা প্রকাশ করেছেন, নবগঠিত আহবায়ক কমিটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার কার্যকর উদ্যোগ নেবে।

আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোঃ আবুল কালাম বলেন, এ দায়িত্ব আমার কাছে গৌরবের। মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার রক্ষায় সর্বাত্মক চেষ্টা করব। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে হাতিয়া মুক্তিযোদ্ধা সংসদকে আরও শক্তিশালী করতে চাই। সদস্য সচিব এ বি এম সিদ্দিক বলেন, মুক্তিযোদ্ধারা জাতির অভিভাবক। তাদের মর্যাদা রক্ষা ও মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করাই হবে এ কমিটির মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা