July 29, 2026, 12:09 pm
শিরোনাম :
হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল প্রাণহানির পরও থামেনি ড্রেজার সিন্ডিকেট, নতুন রাস্তা কেটে চলছে ঝিল ভরাট কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ” শাসনের আড়ালে শৈশব নিগ্রহ: ক্ষুব্ধ সমাজ, নিশ্চুপ প্রশাসন!” বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি? স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে লড়বেন আমিনুর রহমান (বাচ্চু) কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র কিনলেন মোঃ আব্দুল আজিজ (বাবু), দোয়াত-কলম প্রতীকে সমর্থন কামনা

শেরপুর-২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপি নেতাকর্মীদের সমাবেশ

তানিম আহমেদ

শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরীর পরিবর্তনের দাবি উঠেছে দলের স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ চৌরাস্তায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানান উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরল আমিন, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম কিবরিয়া মাকসিম।

মনোনয়ন বঞ্চিতদের মধ্যে উপস্থিত ছিলেন , জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক তারা,

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস খান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান,

এবং সাবেক ছাত্রনেতা দুলাল চৌধুরী প্রমুখ।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তারা অভিযোগ করেন, বিএনপির দুঃসময়ে মাঠে থেকে সংগ্রাম করা ত্যাগী নেতাদের উপেক্ষা করে একজন অনুপস্থিত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী গত ১৭ বছর এলাকায় ছিলেন না, নেতা-কর্মীদের সঙ্গেও কোনো যোগাযোগ রাখেননি।

 

তারা আরও বলেন, এই আসনে ত্যাগী ও মাঠের নেতাকে মনোনয়ন দিলে বিএনপি নিশ্চিতভাবে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হবে।

 

আলোচনা শেষে ‘মনোনয়ন পরিবর্তন চা , ত্যাগী নেতার জয় হোক’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে তারাগঞ্জ চৌরাস্তা এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা