April 22, 2026, 8:56 am
শিরোনাম :
সরাইলে মেঘনা পাড়ে অবৈধ মাটি কাটা, ভাঙনের আশঙ্কায় আতঙ্কে এলাকাবাসী মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি মনপুরার ব্যবসায়ীদের ২০ লাখ টাকার বেশি মালামালের ক্ষতি। মনপুরায় হামের টিকাদান কার্যক্রম জোরদার নাঙ্গলকোটে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল-সহ আটক ১। মৌলভীবাজারের নাজমা বেগমের ‘অপহরণ’ নাটক: অতঃপর প্রেমিকসহ আটক !- নাজমা’র বিরুদ্ধে অভিযোগ তদন্তের দাবি শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দেড় মাসের শিশুকে বুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী,সিজারের ক্ষত শুকায়নি, তবু জামিন নামঞ্জুর—আদালত প্রাঙ্গণে মানবিক দৃশ্য ইমামের মেয়ের ‘অপহরণ নাটক’ নাকি পরিকল্পিত বিভ্রান্তি? সত্য উদঘাটনে নতুন মোড় ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস বাগেরহাটে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার ,,(কোডেক) কর্তৃক পরিবেশ নিয়ে সাংবাদিকদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত

হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

তানভীর ইসলাম আলিফ

হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

 

তানভীর ইসলাম আলিফ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

 

কুমিল্লার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে হোমনা বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানা উল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

এছাড়াও বিএনপি নেতা জাকির হাসান, আবদুল আজিজ খন্দকার, আবদুল লতিফ, মিজানুর রহমান, মো. শাহ আলম, আবদুল ওহাব, মো. হারুন অর রশিদ, নুরুজ্জামান মিন্টু, সাইদুল হাসান শাহীন, শাহজাহান মোল্লা, রেজাউল করিম মামুন, আবদুল গনি, শাহ আলম হিমেল, সাইফুল ইসলাম রাজা, আনোয়ার হোসেন, যুবদল নেতা মো. জামাল উদ্দিন, শ্রমিক দল নেতা মনিরুল ইসলাম সরকার, ছাত্রদল নেতা মো. সেলিম মাস্টার, স্বেচ্ছাসেবক দল নেতা নাহিদ আহমেদ ও মহিলাদল নেত্রী শেফালী বেগমসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়—এই দিনে সৈনিক-জনতার ঐক্যে জাতীয় বিপ্লব সংঘটিত হয়েছিল। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে ৭ নভেম্বরের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

এ সময় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে দলীয় মনোনয়ন দেয়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা