July 29, 2026, 10:18 am
শিরোনাম :
হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল প্রাণহানির পরও থামেনি ড্রেজার সিন্ডিকেট, নতুন রাস্তা কেটে চলছে ঝিল ভরাট কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ” শাসনের আড়ালে শৈশব নিগ্রহ: ক্ষুব্ধ সমাজ, নিশ্চুপ প্রশাসন!” বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি? স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে লড়বেন আমিনুর রহমান (বাচ্চু) কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র কিনলেন মোঃ আব্দুল আজিজ (বাবু), দোয়াত-কলম প্রতীকে সমর্থন কামনা

কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

Reporter Name

কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মোঃ শিহাব উদ্দিন

গোপালগঞ্জ জেলা  প্রতিনিধিগোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সজিব মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার সকাল পৌনে ১২টার দিকে কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় থানারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সজিব মিয়াকে তাঁর বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যাচাই হবে।এ ঘটনায় সজিব মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোটালীপাড়া থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে জব্দ করা আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া র‍্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক। তিনি জানান, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা