July 28, 2026, 8:46 am
শিরোনাম :
প্রাণহানির পরও থামেনি ড্রেজার সিন্ডিকেট, নতুন রাস্তা কেটে চলছে ঝিল ভরাট কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ” শাসনের আড়ালে শৈশব নিগ্রহ: ক্ষুব্ধ সমাজ, নিশ্চুপ প্রশাসন!” বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি? স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে লড়বেন আমিনুর রহমান (বাচ্চু) কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র কিনলেন মোঃ আব্দুল আজিজ (বাবু), দোয়াত-কলম প্রতীকে সমর্থন কামনা দুর্গাপুর কাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মাহাবুর রহমান উলিপুর, চিলমারী ও রাজারহাটে উন্নয়নকাজে তদারকি জোরদার, এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সরেজমিন পরিদর্শন

দেওয়ানগঞ্জে দালালচক্রের দৌরাত্ম্য: প্রতারণা, মিথ্যাচার ও আইনজীবীকে প্রকাশ্যে হুমকি

Reporter Name

দেওয়ানগঞ্জে দালালচক্রের দৌরাত্ম্য: প্রতারণা, মিথ্যাচার ও আইনজীবীকে প্রকাশ্যে হুমকি

দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পূর্ব সরদার পাড়া গ্রামের কথিত মামলার দালাল ও প্রতারক জমশেদ আলী (পিতা: জসে) আবারও তার অপকর্মের মাধ্যমে আলোচনায়। নিজেকে থানা শ্রমিক লীগের সহ-সভাপতি পরিচয়দানকারী এই ব্যক্তি কীভাবে এমন পদে রয়েছে—তা নিয়েও স্থানীয়দের মধ্যে তীব্র প্রশ্ন ও ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, ঝালোরচর এলাকার আবুল কালাম আজাদের কাছ থেকে একটি মামলার জামিন করিয়ে দেওয়ার নামে প্রতারণার আশ্রয় নেয় জমশেদ। সে সরাসরি ৩০,০০০ টাকার চুক্তি করে এবং বড়াই করে বলে—“ম্যাজিস্ট্রেট সব ঠিক করা, শুধু পিটিশন দিলেই জামিন হবে।” এই মিথ্যা আশ্বাস দিয়ে সে ৮,০০০ টাকা হাতিয়ে নেয়।
কিন্তু বাস্তবতা হলো—২৪/০৬/২০২৬ তারিখে জামিন হয়নি। পরবর্তীতে ২৮/০৬/২০২৬ তারিখে আবার পিটিশন দিতে প্ররোচিত করলেও ফলাফল একই—জামিন মঞ্জুর হয়নি। এতে স্পষ্ট হয়, শুরু থেকেই এটি ছিল পরিকল্পিত প্রতারণা।
ঘটনার এখানেই শেষ নয়। নিজের অপকর্ম ঢাকতে গিয়ে জমশেদ আলী প্রকাশ্যে অ্যাডভোকেট রোকনুজ্জামানকে মোবাইলে হুমকি দেয় এবং এলাকায় প্রবেশ ও আইনপেশা পরিচালনায় বাধা দেওয়ার দুঃসাহস দেখায়—যা আইন ও বিচার ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ।
এদিকে, তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চলমান ও তদন্তাধীন থাকা সত্ত্বেও, সে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা পোস্ট দিয়ে দাবি করছে যে বিষয়টি আপোষে নিষ্পত্তি হয়েছে—যা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
অ্যাডভোকেট রোকনুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি স্পষ্ট ভাষায় জানান—কোনো আপোষ হয়নি, বরং এটি একটি সুপরিকল্পিত প্রতারণা ও অপপ্রচার।
সচেতন মহলের মতে, এ ধরনের দালালচক্র শুধু সাধারণ মানুষকে প্রতারিতই করছে না, বরং বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। দ্রুত সময়ের মধ্যে এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা