দুর্গাপুর কাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মাহাবুর রহমান
দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের ঐতিহ্যবাহী কাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী জেলা যুবদলের সদস্য মো. মাহাবুর রহমান।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার কার্যালয়ে কলেজের গভর্নিং বডির পক্ষ থেকে নবনিযুক্ত সভাপতি মাহাবুর রহমান ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন কাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সোহেল রানা সেলিমসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, গভর্নিং বডির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা।
নবনিযুক্ত সভাপতি মো. মাহাবুর রহমান বলেন, “এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি গভীরভাবে কৃতজ্ঞ। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন, আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে আন্তরিকভাবে কাজ করব। কাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজকে উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম বলেন, “মাহাবুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন গতি পাবে বলে আমরা আশাবাদী। তিনি শিক্ষাবান্ধব ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। তাঁর নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।”
আব্দুল খালেক
দুর্গাপুর প্রতিনিধি
তারিখ ২১ জুলাই ২০২৬
০১৭৭৪৪১৭৪৫৪