June 17, 2026, 3:34 am
শিরোনাম :
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াত-সমর্থিত প্রার্থীর নির্বাচনী ৬ দফা ইশতেহার ঘোষণা

মোঃ আল আমিন ইসলাম

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১২ দলীয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি জলঢাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুজ্জামান (জুয়েল) জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক প্রভাষক সাদের হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি তাজমুল হাসান সাগর,

এছাড়াও উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা জামায়াত ইসলামীর আমীর মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা নায়েবে আমীর ও নির্বাচনী প্রধান এজেন্ট কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান সহ প্রমুখ। এবং উপজেলা আইন সম্পাদক ওমর ফারুক (এমএসসি)সহ দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব ইশতেহার প্রণয়ন করা হয়েছে, যা বাস্তবায়িত হলে জলঢাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং সকল ধরনের জাতি গোষ্ঠীকে সমানভাবে এগিয়ে নিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা