নোটিশ
আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে সকল সাংবাদিক ভাই-বোনদের নিজ নিজ ব্যক্তিগত নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
নির্বাচনী সময়ে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়সমূহ অবশ্যই গুরুত্ব সহকারে অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো—
ঝুঁকিপূর্ণ ও সংঘাতপ্রবণ এলাকা এড়িয়ে চলা
আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ও পরামর্শ মেনে চলা
নিজ নিজ সাংবাদিক পরিচয়পত্র সর্বদা দৃশ্যমান রাখা
যেকোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতিতে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া
গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সেই দায়িত্ব পালনের পূর্বশর্ত হলো নিজের নিরাপত্তা নিশ্চিত করা—এই বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইলো।
ধন্যবাদান্তে
সম্পাদক
সুব্রত দাস
বাংলাদেশ ক্রাইম ২৪