June 17, 2026, 1:24 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

প্রচারণার শেষ দিনে পটিয়ায় জামায়াতের বড় শোডাউন

সেলিম চৌধুরী 

প্রচারণার শেষ দিনে পটিয়ায়

জামায়াতের বড় শোডাউন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে প্রচারণার শেষ দিনে ১১ দলীয় জোটের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বড় শোডাউন করেছে জামায়াতে ইসলামী। ৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় এক গণমিছিল পটিয়া বাইতুশ শরফ থেকে শুরু হয়ে বাসস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগান দেন।

পরে মিছিল-পরবর্তী এক সমাবেশ বাসস্টেশন এলাকায় পটিয়া উপজেলা জামায়াতের আমীর জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য জাফর সাদেক। কালারপোল থানা জামায়াতের আমীর মাস্টার জসিম উদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফরিদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম. ইয়াকুব আলী, পটিয়া আসনের প্রধান নির্বাচনী সমন্বয়কারী শাহজাহান মহিউদ্দীন, পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মুনছর আলম, পটিয়া পৌরসভা জামায়াতের আমীর সেলিম উদ্দীন, উপজেলার নায়েবে আমীর সাদেক হোসেন, সেক্রেটারি রাশেদুল ইসলাম ও উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারি পটিয়ায় দাঁড়িপাল্লা প্রতীকের নিরব ভোট বিপ্লব হবে। পটিয়ার মানুষ কোনো অশিক্ষিত ও ঋণখেলাপিকে ভোট দেবে না। তরুণ প্রজন্ম চব্বিশের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারি একজন যোগ্য মানুষকে ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা