June 17, 2026, 1:24 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

ধামরাইয়ে মাটি খেকোদের হামলায় সরকারি সেচ প্রকল্প বন্ধ, তিন ফসলী জমি খরার ঝুঁকিতে

সম্রাট আলাউদ্দিন

ধামরাইয়ে মাটি খেকোদের হামলায় সরকারি সেচ প্রকল্প বন্ধ, তিন ফসলী জমি খরার ঝুঁকিতে

 

সম্রাট আলাউদ্দিন,ধামরাই(ঢাকা)ঢাকার ধামরাই উপজেলার ডেমরান এলাকায় মাটি খেকোদের হামলায় সরকারি সেচ প্রকল্প বন্ধ হয়ে পড়েছে। এতে তিন ফসলী কৃষি জমি খড়ার ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। এঘটনায় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর।

 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব।

 

ভুক্তভোগীদের অভিযোগ, শনিবার গভীর রাতে চলমান সরকারি সেচ প্রকল্পে হামলা চালিয়ে দুর্বৃত্তরা দুটি বৈদ্যুতিক মোটর ভাঙচুর করে। এ সময় প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আনোয়ার হোসেন আহত হন এবং চালক আতাউর রহমান কে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হামলার পর থেকে সেচ প্রকল্পটি বন্ধ রয়েছে।

 

প্রজেক্ট ম্যানেজার আনোয়ার হোসেন জানান, রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে দেশীয় অস্ত্রে সজ্জিত কয়েকজন ব্যক্তি প্রকল্প এলাকায় প্রবেশ করে প্রায় দুইঘণ্টা ধরে বৈদ্যুতিক মোটর এর ঘরে ভাঙচুর চালায়। এ সময় তিনি ভেতরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। হামলায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

 

তিনি আরও জানান, অভিযুক্তরা হুমকি দিয়ে বলেছেন, অবৈধ মাটির লিকের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেচ প্রকল্প চালানো যাবে না। ফলে সেচ বন্ধ থাকায় এলাকার তিন ফসলী জমিতে ধান চাষ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

 

স্থানীয় কৃষকদের অভিযোগ, অবৈধভাবে মাটি কাটার কারণে তাদের কৃষি জমি নষ্ট হচ্ছে। সেচ প্রকল্প বন্ধ থাকায় জমিতে পানি দেওয়া সম্ভব হচ্ছে না, এতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।

হামলার ঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ভুক্তভোগীরা দ্রুত প্রকল্প চালু ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

 

অবৈধ ভূমি দখল ও সেচ প্রকল্পে হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)খান মোহাম্মদ সালমান হাবীব বলেন, ঘটনার বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা