June 17, 2026, 1:26 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

আশাশুনির বিছটে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বাবুল হোসেন

আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বিছটে জামায়াতে ইসলামীর উদ্যোগে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী জন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৪.৩০ টায় বিছট নিউ মডেল হাইস্কুল মাঠে এ জন সভা অনুষ্ঠিত হয়।

আনুলিয়া ইউনিয়ন জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন আমীর মাওঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওঃ আঃ রশিদ ও মাওঃ আয়ুব আলীর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর আব্দুল গফফার, খেলাফতে মজলিসের জেলা সেক্রেটারী মুফতি জায়েদ আব্দুল্লাহ, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা, সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, মাওঃ শহিদুল ইসলাম,খাজরা সেক্রেটারী মাওঃ আঃ রশিদ, সাবেক শিবির নেতা মাগফুর রহমান, গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক ও সনাতন ধর্মের প্রতিনিধি দীপ্র কুমার মন্ডল প্রমুখ।

মুৃফতি রবিউল বাশার তার বক্তব্যে বলেন, এদেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে কিন্তু বীজ রেখে গেছে। সেই স্বৈরাচার যদি স্বৈরাচারী হয়ে ওঠে তাহলে এদেশের জনগণ সহ্য করবে না। ৫ই আগস্ট যেরকম বিতাড়িত হয়েছিল তারা আবারও বিতাড়িত হবে। তিনি আরও বলেন, আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে শান্তি আনা সম্ভব না। তাই আসুন আমাদের বাস্তবে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে আল্লাহর আইন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই।

 

ক্যাপশান ঃ আশাশুনির বিছটে জামায়াতের

নির্বাচনী জনসভা।

 

আশাশুনির বুধহাটায় ভোর রাতে ছাবড়া

ঘর বেঁধে জমি জবরদখলের চেষ্টা

 

আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে রাতের আঁধারে ছোবড়া ঘর (টোং) বেধে জমি জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের মৃত কার্ত্তিক দেবনাথের ছেলে দুলাল দেবনাথ হয়ে বেউলা গ্রামের নজরুল ইসলাম সরদারের ছেলে রবিউল সরদার ও রফিকুল সরদার এবং মৃত বাবর আলী সরদারের ছেলে নজরুল সরদারকে বিবাদী করে অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগে জানাগেছে, পাইথালী মৌজায় ২৭১/০১ নং খতিয়ানে ৬১১ দাগে জমির ৭ শতক এবং ১২৩২ দাগে ৪ শতক সর্ব মোট ১১ শতক সম্পত্তি বাদীর স্ত্রী শ্রীমতি চম্পা রানী দেবনাথ ২০০৩ সালে (দলিল নং-৫৮৭৬) একই গ্রামের মৃত সতিশ চন্দ্র দেবনাথের স্ত্রী শ্রীমতি চন্ডিবালা দেবনাথের নিকট হইতে কোবলা সূত্রে ক্রয় করে সেই থেকে অদ্যবধি শান্তিপূর্ণ ভোগ দখলে আছেন। বিবাদীরা উক্ত সম্পত্তি জবর দখলের চেষ্টা করতে থাকলে চম্পা রানী দেবনাথ বাদী হয়ে বিবাদীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৫ ধারা মোতাবেক পিটিশন মামলা নং-১৬১৫/২৫ দায়ের করেন। থানা পুলিশ শান্তিশৃংখলা বজায় রাখতে পক্ষদ্বয়কে নোটিশ প্রদান করে। বিজ্ঞ আদালতের নির্দেশে বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এসএম আব্দুল মজিদ বিজ্ঞ আদালত হতে নির্দেশ পেয়ে ঘটনাস্থলে না গিয়ে, বাদীকে অবগত না করিয়ে বিজ্ঞ আদালতে মনগড়া প্রতিবেদন দাখিল করেন। বিবাদীরা নিছক গায়ের জোরে বিজ্ঞ আদালতের নির্দেশ এবং থানা পুলিশের নোটিশ অমান্য করে বাদীদের ভোগ দখলীয় তপশীল সম্পত্তিতে গত ৫ ফেব্রুয়ারী রাত্র অনু: ৩ টার সময় অনুপ্রবেশ করতঃ খুঁটির উপর টিনের ছাউনি ও প্রতিথিনের ঘেরা দিয়ে ছোট্ট ছোবড়া (টোঙ) বাসা ঘর নির্মান করেছে। বাদী পক্ষ ও পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে।

সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে স্থানীয় আলেক সরদার জানান, চন্ডিবালার কাছ থেকে বাদীপক্ষ জমি ক্রয়ের পর থেকে ভোগদখল করে আসছেন। হঠাৎ করে ছোট্ট ঘর বেধে ঘেরাবেড়া দিয়ে দখলের চেষ্টা করা হয়েছে।

বাদী দুলাল দেবনাথ ও চম্পারানী দেবনাথ বলেন, জমি কোবলা দলিলের মাধ্যমে ক্রয়ের পর মিউটেশন ও দাখিলা কেটে ২৩ বছর দখলে আছি। প্রতিপক্ষের ষড়যন্ত্র ও হুমকী ধামকীতে আমরা রীতিমত ভীতিকর পরিস্থিতিতে আছি। আমরা থানা পুলিশ ও বিজ্ঞ আদালতের সার্বিক সহযোগিতা কামনা করছি।

 

ক্যাপশান ঃ আশাশুনির বুধহাটায় ভোর রাতে ছাবড়া ঘর বেঁধে জমি জবরদখলের চেষ্টা।

 

 

আশাশুনির শোভনালী ও বুধহাটায় জামায়াতের নির্বাচনী মহিলা সমাবেশ

 

আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার শোভনালী ও বুধহাটা ইউনিয়নে জামায়াতে ইসলামীর পৃথক ৩টি নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারী) সকালে বাঁকড়া, গোঁদাড় মাদ্রাসা মাঠ ও নওয়াপাড়ায় এ সমাবেশ করা হয়।

ইউনিয়ন সভানেত্রী নাছিমা বারী’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড. আব্দুস সোবহান মুকুল, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা, উপজেলা সভানেত্রী শরীফা মনির, শোভনালী আমীর মাওঃ জিয়াউল ইসলাম, সেক্রেটারী আলহাজ্ব দেছের আলী, বুধহাটা আমীর মাওঃ আঃ ওয়াদুদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা