June 16, 2026, 11:51 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

নাটোরের চারটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থীর বিজয়

রুস্তম আলী

নাটোরের চারটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থীর বিজয়

 

রুস্তম আলী নাটোর প্রতিনিধি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয় অর্জন করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সব ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাদের বিজয় নিশ্চিত হয়। জেলার রাজনৈতিক অঙ্গনে এ ফলাফল নিয়ে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)

এ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল সব কেন্দ্রের ফলাফলে মোট ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৯ হাজার ৪১৯ ভোট।

 

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস তালুকদার দুলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ৬১ হাজার ৮৯৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭১০ ভোট।

 

নাটোর-৩ (সিংড়া) নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু ১ লাখ ১৯ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী দাউদার মাহমুদ পেয়েছেন ৫৬ হাজার ৩০৯ ভোট।

 

নাটোর-৪

(বড়াইগ্রাম-গুরুদাসপুর)

অপরদিকে নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ ১ লাখ ৭১ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭৭৭ ভোট।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনেই বিএনপির জয়কে দলটির জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় নেতাকর্মীরা এ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন এবং আগামী দিনে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা