June 16, 2026, 10:51 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

যশোরে ৬ আসনে ৫ জামায়াত, ১ বিএনপির অমিত

মালিকুজ্জামান কাকা 

যশোরে ৬ আসনে ৫ জামায়াত, ১ বিএনপির অমিত

মালিকুজ্জামান কাকা

যশোরের ৬টি সংসদীয় আসনের ৫টিতে জামায়াতের মনোনীত প্রার্থীরা ‘দাড়িপাল্লা’ প্রতীকে এবং একটিতে বিএনপি মনোনীত প্রার্থী ‘ধানের শীষ’ প্রতীকে বিজয়ী হয়েছেন। যশোর ৩ সদর আসনে ধানের শীষ প্রতীকে অনিন্দ ইসলাম অমিত সংসদ সদস্য হিসাবে বিজয় অর্জন করেছেন।

ফলাফল অনুযায়ী, যশোর-১ শার্সা আসনে জামায়াতের দাঁড়িপাল্লা মার্কার মাওলানা আজিজুর রহমান ১ লক্ষ ১৯ হাজার ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে পোস্টাল ভোট ১৭১৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ মার্কার নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯৩ হাজার ৫৪২ ভোট। তার পোস্টাল ভোট ৫৪৭টি।

যশোর-২ আসনে জামায়াতের ডা. মোসলেহ উদ্দিন ফরিদ দাঁড়িপাল্লা মার্কায় ১ লক্ষ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে তার পোস্টাল ভোট ৩৪৯৩। অন্যদিকে বিএনপির সাবিরা সুলতানা ধানের শীষ মার্কা পেয়েছেন ১ লক্ষ ৪৬ হাজার ৩২২ ভোট। তার পোস্টাল ভোট ১৩৯১।

যশোর-৩ সদর আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষ মার্কায় ২ লক্ষ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে তার পোস্টাল ভোট ১৬৯২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল কাদের দাঁড়িপাল্লা মার্কায় পেয়েছেন ১ লক্ষ ৮৭ হাজার ৪৬৩ ভোট। তার পোস্টাল ভোট ৩০০৪টি।

যশোর-৪ আসনে জামায়াতের গোলাম রছুল দাঁড়িপাল্লা মার্কায় ১ লক্ষ ৭৭ হাজার ৫৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে তার পোস্টাল ভোট ২২৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মতিয়ার রহমান ফারাজী ধানের শীষ মার্কায় পেয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ১৭২ ভোট। তার পোস্টাল ভোট ৮৬৮।

যশোর-৫ আসনে জামায়াতের গাজী এনামুল হক ১ লক্ষ ৩২ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে তার পোস্টাল ভোট ২২৮০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী শহিদ ইকবাল (কলস) পেয়েছেন ৮৫ হাজার ৫১৭ ভোট। তার পোস্টাল ভোট ৭৬৯।

এ আসনে বিএনপির প্রার্থী রশিদ আহমদ পেয়েছেন ৫৫ হাজার ৪১৯ ভোট। এর মধ্যে তার পোস্টাল ভোট ৪৬০।

যশোর-৬ আসনে জামায়াতের মুক্তার আলী দাঁড়িপাল্লা মার্কায় ৯২ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে তার পোস্টাল ভোট ১২১৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল হোসেন আজাদ ধানের শীষ মার্কায় পেয়েছেন ৭৯ হাজার ৯৭৯ ভোট। এর মধ্যে তার পোস্টাল ভোট ৮২০টি।

এছাড়া, এই ৬টি আসনে অনুষ্ঠিত গণভোটে বিপুলসংখ্যক ভোটার ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন। ৬টি আসন মিলিয়ে মোট ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৩ হাজার ৬৪২টি, ‘না’ ভোট ২,৫৫৬টি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা