June 16, 2026, 10:50 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

রায়পুরে প্রবাস ফেরত অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু

মোঃ শাহ পরান 

রায়পুরে প্রবাস ফেরত অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু

‎মোঃ শাহ পরান

জেলা প্রতিনিধি : (লক্ষ্মীপুর)

‎ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রবাস ফেরত এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৪ নং সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথার কাছে একটি বালুর মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

‎নিহত সোহাগ মিঝি (৩০) উপজেলার ৪ নং সোনাপুর ইউনিয়নের লালগাজী মিঝি বাড়ির বাসিন্দা তাজুল ইসলাম মিঝির ছেলে। তিনি কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফিরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

‎পরিবারের সদস্যরা জানান, নির্বাচনের দিন রাতে সোহাগ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শনিবার সকালে স্থানীয়রা বালুর মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে স্বজনরা এসে মরদেহটি সোহাগের বলে শনাক্ত করেন।

‎খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনরা সোহাগের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা