জামালপুর জেলা অটোটেম্পো অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি: ঢাকা-৩৫১৭) এর অধিভুক্ত দেওয়ানগঞ্জ শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের প্রধান কার্যালয় ফুলবাড়িয়া, পুরাতন বাসস্ট্যান্ড, জামালপুর থেকে ১৫/১১/২০২৫ তারিখে এক সভার মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট দেওয়ানগঞ্জ শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি-মো: হৃদয় হোসেন
অনুমোদিত কমিটিতে মোঃ শাহিন মাহমুদকে আহ্বায়ক, মোঃ তৌহিদুল ইসলাম (সুজন) কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোঃ মাসুদুর রহমান, মোঃ মাহিন মিয়া, মোঃ আল আমিন (সাজ্জাদ), মোঃ নাজির হোসেন ও মোঃ দুলালকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া বাকি সদস্যদের সমন্বয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, কমিটির কোনো সদস্য সংগঠনের গঠনতন্ত্র বা রাষ্ট্রীয় আইন পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হলে কেন্দ্রীয় কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ কমিটি স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবে।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি দেওয়ানগঞ্জ শাখার শ্রমিকদের অধিকার রক্ষা ও সংগঠনের কার্যক্রম গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর
