June 16, 2026, 9:43 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির চেষ্টা: কসাই ও সহযোগী পলাতক

মোঃ নুরুল ইসলাম

ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির চেষ্টা: কসাই ও সহযোগী পলাতক

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে মংগলবাড়ী বাজারে খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি করার ঘটনা ঘটেছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী বাজার সংলগ্ন তেতুলতলী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার জানাজানি হওয়ার পর অভিযুক্ত কসাই ও তার সহযোগী পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে জবাইকৃত কুকুরের মাংস উদ্ধার করেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবাড়ী বাজারের খাসির মাংস বিক্রেতা এনতাজুল কসাই এবং তার সহযোগী দুলু মৌলভী দীর্ঘদিন ধরে এলাকায় মাংস বিক্রি করে আসছেন। তারা সাধারণত নিজ বাড়ি থেকে মাংস প্রসেসিং করে দোকানে নিয়ে আসতেন।

আজ সকালে এনতাজুলের বাড়িতে একটি কুকুর জবাই করার বিষয়টি প্রতিবেশীরা টের পান। বিষয়টি দ্রুত জানাজানি হলে স্থানীয়রা প্রতিবাদ শুরু করেন। অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত কসাই ও তার সহযোগী দোকানের মাংস ফেলে রেখে দ্রুত এলাকা থেকে চম্পট দেয়। মুহূর্তের মধ্যে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায় এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশের এসআই আবির ঘটনাস্থলে পৌঁছে মাংসগুলো জব্দ করেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টু ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করেন যে, উদ্ধারকৃত মাংসগুলো খাসির নয়, বরং কুকুরের।

জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, “ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি জবাই করা কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত এন্তাজ ও দুলু মৌলভী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাংসগুলো যথাযথ প্রক্রিয়ায় অপসারণ করা হচ্ছে।”

 

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মাংসগুলো উদ্ধার করেছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা