June 16, 2026, 9:43 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

ধামরাইয়ে বিডি ফুড কারখানায় ডাকাতি, ৩কোটি টাকার মালামাল লুট

সম্রাট আলাউদ্দিন

ধামরাইয়ে বিডি ফুড কারখানায় ডাকাতি, ৩কোটি টাকার মালামাল লুট

 

সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)ঢাকার ধামরাইয়ে বিডি ফুড নামে একটি কারখানায় ডাকাতির খবর পাওয়া গেছে। গভীর রাতে ৩০/৪০জন ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে নৈশ প্রহরীদের বেধে মালালমাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। এতে প্রায় ৩কোটি টাকার মালামাল লুটে নিয়েছে বলে ওই কারখানার কর্মকর্তাদের অভিযোগ। এঘটনায় কারখানা কর্তৃপক্ষ ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান।

 

এর আগে বৃহস্পতিবার (১২ফ্রেরুয়ারী) ভোর রাতে ধামরাইয়ের আমতা বড় নারায়নপুর এলাকায় বিডি থাই ফুড এন্ড বেভারেজ কারখানায় এমন ঘটনা ঘটে।

 

কারাখানার ষ্টোর ইনচার্জ দৌলত খান ও নৈশপ্রহরী আবুল বাশার জানান, ৩০/৪০ জনের অস্ত্রধারী ডাকাতদল বুধবার ভোর রাত প্রায় ৩টার দিকে কারাখানায় ভিতরে ঢুকে। অস্ত্রের মুখে জিম্মি করে নৈশ প্রহরীদের হাত পা বেধে সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর কারখানার বিভিন্ন কক্ষে ঢুকে আলমারী ড্রয়ার ও কম্পিউটার ভাংচুর করে। নগদ টাকাসহ বিভিন্ন গুরুত্বপুর্ন মালামাল লুটে নিয়ে যায়। ভোর রাত প্রায় সাড়ে ৪টা পর্যন্ত এসব তান্ডব চালায় ডাকাতরা।

 

এই বিষয়ে কারখানার একাউন্টস ম্যানেজার তারিফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে নিরাপত্তা কর্মীরা কারখানায় ডাকাতীর ঘটনা মোবাইল ফোনে জানায়। এসে দেখি পুরো কারখানায় ভাংচুর করে মালামাল লুটে নিয়ে গেছে। থানা পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিসয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, বিডি ফুড নামে একটি কারখানায় ডাকাতির ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ঐ কারখানায় এর আগেও নাকি এমন ঘটনা ঘটেছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা