June 13, 2026, 9:15 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

শ্রীমঙ্গলে নামজারী সেবায় স্বচ্ছতা ও জনআস্থায় এসিল্যান্ড মহিবুল্লাহ আকন।

অন্তর মিয়া স্টাফ রিপোর্টার মৌলভীবাজার

শ্রীমঙ্গলে নামজারী সেবায় স্বচ্ছতা ও জনআস্থায় এসিল্যান্ড মহিবুল্লাহ আকন।

অন্তর মিয়া
স্টাফ রিপোর্টার
মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মহিবুল্লাহ আকন অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন। বিশেষ করে ভূমি সেবা ও নামজারী (Mutation) প্রক্রিয়ায় স্বচ্ছতা এনে মানুষের ভোগান্তি কমানোর ক্ষেত্রে তার আন্তরিক ভূমিকা এলাকাবাসীর ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। যোগদানের পর থেকেই তিনি ভূমি সেবাকে দালালমুক্ত ও জনমুখী করার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মহিবুল্লাহ আকনের এই উদ্যোগের সুফল পাচ্ছেন সাধারণ মানুষ। এর একটি উজ্জ্বল উদাহরণ হলেন সাতগাঁও ইউনিয়নের ৬৫ বছর বয়সী রহিম মিয়া। তিনি ভূমি সেবা সহায়তা কেন্দ্র–২ মেসার্স রবি এন্টারপ্রাইজের মাধ্যমে নামজারীর জন্য আবেদন করেন। সেবার পরামর্শ মেনে তিনি ইউনিয়ন ভূমি অফিস থেকে বিনামূল্যে রিপোর্ট সংগ্রহ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি সহকারী কমিশনার (ভূমি)-এর নিকট জমা দেন।
এসিল্যান্ড মহিবুল্লাহ আকন সকল কাগজপত্র যাচাই করে দ্রুত নামজারীর প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন। নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি মাত্র ১৫৫০ টাকা পরিশোধ করেই রহিম মিয়া তাঁর নামজারীর কাগজ হাতে পান।
রহিম মিয়া হাসিমুখে জানান, “সব মিলিয়ে মাত্র ১৫৫০ টাকায় নামজারী করতে পেরে আমি খুব আনন্দিত। কোনো প্রকার হয়রানি ছাড়াই সহজে সেবা পেয়েছি।”
ভূমি সেবা কেন্দ্রের উদ্যোক্তা মোঃ রবি উদ্দিন এই প্রসঙ্গে বলেন, “আমরা চাই মানুষ দালালদের মাধ্যমে নয়, বরং নিজেরাই সরাসরি নামজারীর আবেদন করুক। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে স্বচ্ছ ও সঠিক সেবা দেওয়ার চেষ্টা করি।”
সহকারী কমিশনার (ভূমি) জনাব মহিবুল্লাহ আকনের এমন জনবান্ধব ও স্বচ্ছ উদ্যোগে শ্রীমঙ্গলের সাধারণ মানুষ এখন ভূমি সেবা প্রাপ্তি নিয়ে অনেক বেশি আশাবাদী হয়ে উঠেছেন। তাঁর নেতৃত্বে ভূমি অফিসের সেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
জনগণের সেবাই তাঁর মূল লক্ষ্য। ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা বা পরামর্শের জন্য সরাসরি এসিল্যান্ড অফিসের সাথে যোগাযোগের জন্য উৎসাহিত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা