June 16, 2026, 7:24 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শেখ রাজু আহমেদকে চায় উপজেলাবাসী

আবু জাফর মন্ডল

পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শেখ রাজু আহমেদকে চায় উপজেলাবাসী

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

 

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার আগামী দিনের অভিভাবক হিসেবে উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ রাজু আহমেদ-কে দেখতে চায় স্থানীয় সর্বস্তরের জনগণ। তৃণমূল পর্যায়ে ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত শেখ রাজু আহমেদকে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে সমর্থন জানিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জনমত গড়ে উঠছে।

স্থানীয় সচেতন মহল এবং সাধারণ ভোটারদের দাবি, শেখ রাজু আহমেদ দীর্ঘদিন ধরে রাজপথের লড়াই-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে তরুণ সমাজের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় এক মুখ। তার স্বচ্ছ রাজনীতি ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি দলমত নির্বিশেষে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।

কেন তাকে ঘিরে এই প্রত্যাশা?

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ মানুষ তাকে নিয়ে ইতিবাচক আলোচনা করছেন। তাদের মতে: শেখ রাজু আহমেদ একজন শিক্ষিত এবং মার্জিত স্বভাবের মানুষ।

উন্নয়নমুখী চিন্তা: উপজেলার শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে তার আধুনিক ও দূরদর্শী পরিকল্পনা রয়েছে।

সাধারণের বন্ধু: বিপদে-আপদে সাধারণ মানুষের ডাক দিলে তাকে পাশে পাওয়া যায়, যা একজন জনপ্রতিনিধির বড় গুণ।

পলাশবাড়ী উপজেলার বেশ কয়েকজন বাসিন্দা বলেন, “আমরা এমন একজন চেয়ারম্যান চাই যে শুধু নিজের নয়, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করবে। শেখ রাজু আহমেদ সেই যোগ্যতাসম্পন্ন একজন মানুষ। আমরা তাকেই আগামীতে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”এ বিষয়ে শেখ রাজু আহমেদ জানান, তিনি সবসময় জনগণের সেবক হয়ে থাকতে চান। তিনি বলেন, “দল এবং জনগণের ভালোবাসা নিয়ে আমি রাজনীতি করি। যদি আল্লাহ সহায় থাকেন এবং দল ও উপজেলাবাসী আমাকে সেই সুযোগ দেয়, তবে আমি পলাশবাড়ীকে একটি মডেল উপজেলায় রূপান্তর করার চেষ্টা করব।”

বর্তমানে পলাশবাড়ীর প্রতিটি চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজারে শেখ রাজু আহমেদকে নিয়ে ব্যাপক আলোচনা ও গুঞ্জন চলছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমর্থনে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা