June 16, 2026, 6:03 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

কালাইয়ে ভটভটি উল্টে ভাঙারি ব্যবসায়ী নিহত

রাম বাবু বর্মন

কালাইয়ে ভটভটি উল্টে ভাঙারি ব্যবসায়ী নিহত

 

জয়পুরহাট প্রতিনিধি : রাম বাবু বর্মন

 

জয়পুরহাটের কালাই উপজেলায় ভটভটি উল্টে রাসেল মন্ডল (৩৫) নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে জয়পুরহাট–বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মন্ডল জয়পুরহাট জেলা সদর উপজেলার জামালপুর পালপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম লিটন মন্ডল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাসেল জামালপুর থেকে ভাঙারির মালামাল নিয়ে ভটভটিতে করে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কালাই উপজেলার পুনট এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে তিনি মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের মামা মামুনুর রশিদ ও চাচাতো ভাই রিমন হোসেন জানান, জীবিকার তাগিদে রাসেল নিয়মিত বিভিন্ন এলাকা থেকে ভাঙারি সংগ্রহ করে বিক্রি করতেন। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

প্রত্যক্ষদর্শী আমির বলেন, “ভটভটিটি শিবগঞ্জের দিকে যাচ্ছিল। পুনট বাজার এলাকায় হঠাৎ উল্টে যায়। রাসেল ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।”

দুর্ঘটনায় ভটভটির চালক আহত হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা