June 16, 2026, 4:50 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

একুশের প্রথম প্রহরে চট্টগ্রামের শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

এনামুল হক রাশেদী

একুশের প্রথম প্রহরে চট্টগ্রামের শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

শহীদ দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাজনীতিক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শুক্রবার রাত ১১টার পর থেকেই চট্টগ্রাম শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন বয়সী হাজারো মানুষ সমবেত হতে থাকেন।

শ্রদ্ধা নিবেদনের শুরুতে পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদর্শন করে। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান ও মো. এরশাদ উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র শাহাদাত হোসেন বলেন,

“ভাষা সৈনিকেরা নিজেদের জীবন দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।”

এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং পুলিশ সুপার নাজির আহমেদ খান।

এরপর বীর মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

শ্রদ্ধা নিবেদনকারী সংগঠনের মধ্যে ছিল—

চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম মহানগর বিএনপি, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, নৌ পুলিশ ও পিবিআইসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা