June 16, 2026, 2:40 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের

নিজস্ব প্রতিনিধি

“চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের ”

 

নারায়ণগঞ্জ ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এড.আবুল কালাম। নির্বাচিত হওয়ার কিছুদিন পরেই এমপি পুত্র আবুল কাউসার আশা নিজ ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ স্টেটাস দিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন। নিজ এলাকায় সেটি কিছুটা নিয়ন্ত্রিত হলেও পার্শ্ববর্তী এলাকা মদনপুরে চলছে দেদারসে চাঁদাবাজি। যাদের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ হলেও নামমাত্রও শোধরাইনি তারা, বরং আরো বেপরোয়া হয়ে উঠেছে।তাদের বিরুদ্ধে থানায় রয়েছে একাধিক অভিযোগ। এস এম মমিন, শফিউল্লাহ, এস এম বিল্লাল উরফে টোকাই বিল্লাল, দিপ্ত হোসেন, আরাফাত, সুজন,সহ আরো অনেক চাঁদাবাজদের নামে বন্দর থানায় রয়েছে এজাহার, এজাহার থাকা সত্ত্বেও তাদেরকে পুলিশ আটক করছে না। গোপন সুত্রে জানা যায়, বিগত সময়ে মোমেন সহ তার সহোযোগিরা আওয়ামীলীগ ও জাতীয়পার্টির লোকজন ছিলো, তখন ও তারা মদনপুর ২৭ নং ওয়ার্ডে চাঁদাবাজি সহ সন্ত্রাসী ভুমিকা চালিয়ে জনমনে আতংক ছড়িয়ে রাখত।আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত্য হওয়ার পরে তারা কিছুদিন ঘা ঢাকা দিয়ে থাকলেও, কিছু নামধারী বিএনপির নেতাদের সাথে সংখ্যতা করে ফের এলাকায় সক্রিয় হয়ে বিএনপি নেতা বনে গেছেন। যেখানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করার আশ্বস্ত করেছে সেখানে এসব চাঁদাবাজরা কোন অদৃশ্য শক্তির বলয়ে এমন বেপরোয়া হয়ে উঠছে। এলাকাবাসী জানান নামধরী এ সকল চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনের অচিরেই ব্যবস্থা গ্রহণ জরুরী ,না হলে চাঁদাবাজির ইস্যুতে বড় ধরনের ক্ষতির সাধন হতে পারে। স্থানীয় বাসিন্দারা আরো জানায় ২৭ নং ওয়ার্ডটিকে চাঁদাবাজ মুক্ত করে, সকল ব্যবসায়ীদের নিরাপদে ব্যবসা করার সুযোগ করে দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য এড. কালাম সাহেব ও এমপি পুত্র আবুল কাউসার আসার সুদৃষ্টি কামনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা