June 16, 2026, 11:19 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

গাইবান্ধায় জামাই স্টোরে ক্ষতিকর সাল্টু পাউডার জব্দ ৫ লাখ টাকা জরিমানা

আবু জাফর মন্ডল

গাইবান্ধায় জামাই স্টোরে ক্ষতিকর সাল্টু পাউডার জব্দ ৫ লাখ টাকা জরিমানা

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

 

গাইবান্ধায় জামাই স্টোরে ৭১ বস্তা ক্ষতিকর সাল্টু পাউডার জব্দসহ ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

গাইবান্ধায় খাদ্যদ্রব্য তৈরিতে ব্যবহারে নিষিদ্ধ ক্ষতিকর সাল্টু পাউডারের ৭১ বস্তুা অ্যামোনিয়াম বাই কার্বনেট সাল্টু জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জেলা শহরের ডিবি রোডের জামাই স্টোর নামের একটি মুদি দোকানে অভিযান চালিয়ে এসব রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।

 

এ সময় ওই প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইনে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

 

গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামাই স্টোর নামের ওই মুদি দোকানের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোডাউন থেকে ২৫ কেজি ওজনের ৭১ বস্তা খাদ্যদ্রব্য তৈরিতে ব্যবহার নিষিদ্ধ সাল্টু জব্দ করা হয়।

 

এসব নিষিদ্ধ রাসায়নিক সাল্টু সিঙ্গারা, কেক, বিস্কুট , সামুচাসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরিতে ব্যবহার হয়ে আসছিল। যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

 

অভিযানে উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: মিলন মিয়া, বাজার পরিদর্শক মো. শাহ মোয়াজ্জেম হোসেন।

 

পরে জব্দকৃত ৭১ বস্তুা ক্ষতিকর অ্যামোনিয়াম বাই কার্বনেট বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা