June 16, 2026, 11:19 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

গাজীপুরের শ্রীপুরে নব বিএনপির দালালের তান্ডবে দীশেহারা এক কৃষক পরিবার

মোঃসুলতান মাহমুদ

গাজীপুরের শ্রীপুরে নব বিএনপির দালালের তান্ডবে দীশেহারা এক কৃষক পরিবার!

 

মোঃসুলতান মাহমুদ,

স্টাফ রিপোর্টার।

 

গাজীপুরের শ্রীপুরে নিজ পৈতৃক জমি রক্ষা করতে গিয়ে দালালের নৃশংস হামলার শিকার হয়েছেন মানিক মিয়া ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া এলাকায়।

অভিযোগ উঠেছে, স্থানীয় মৃত ইদ্রিস আলীর ছেলে মাসুদ রানা ও তার একটি সংঘবদ্ধ দালাল চক্র মানিক মিয়ার বাবা ও চাচার জমি অল্প দামে কিনে পাশের একটি প্রজেক্টে চড়া দামে বিক্রি করতে চেয়েছিল। কিন্তু মানিক মিয়া দালালের মাধ্যমে জমি বিক্রি করতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে এই চক্রটি।

সোমবার বিকেলে মাসুদ রানা তার সহযোগী সবুজ, জাহাঙ্গীর, মনির, আলম, শফিকুল ও জাহাঙ্গীর হোসেনসহ একদল লোক নিয়ে মানিক মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। তারা মানিক মিয়াকে বেধড়ক মারধর করে এবং ঘর থেকে নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

গুরুতর আহত অবস্থায় মানিক মিয়া এখন শ্রীপুর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নিজেদের ভিটেমাটি রক্ষা করতে গিয়ে এভাবে দালালের হাতে লাঞ্ছিত হওয়া কি আমাদের সমাজের নিয়তি? আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা