June 16, 2026, 10:04 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

১০ মার্চ থেকে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ করা হবে: ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

সম্রাট আলাউদ্দিন

১০ মার্চ থেকে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ করা হবে: ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

 

সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)আর্থিক সংকট মোকাবিলায় ও দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষের দুর্দশা লাঘবে আগামী ১০ই মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। একই সাথে কৃষকদের সহায়তায় আসবে ‘কৃষক কার্ড’ আসবে বলেও জানান তিনি।

 

বিকেলে ঢাকার ধামরাইয়ে বিডিআর ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে বরিশাল এক্স-ক্যাডেট’স অ্যাসোসিয়েশনের আয়োজনে হেলথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

ড. তিতুমীর বিগত সময়ের শাসনব্যবস্থার সমালোচনা করে বলেন, অনেক মানুষ বর্তমানে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে এবং বেকারত্ব বেড়েছে। এই ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং কর্মসংস্থান তৈরির মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধি নিশ্চিত করাই এখন সরকারের বড় চ্যালেঞ্জ।

 

তিনি শহীদ সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় শহীদরা যে আত্মত্যাগ করেছেন, তার সঠিক বিচার প্রক্রিয়া চলমান। আমরা আশা করি তারা ন্যায়বিচার পাবেন। সুস্থ ও শিক্ষিত জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

 

তিনি আরোও বলেন, বিডিআর পিলখানা সংক্রান্ত একটি তদন্ত কমিশন হয়েছে এবং বিডিআর হত্যাকান্ডের বিচার যাতে যথাযথ ভাবে ন্যায্যতার সাথে আইন অনুযায়ী সম্পূর্ণ হয় সে বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব তমিজউদ্দিন উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই ক্যাম্পে কয়েকশ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মেজর মাহবুবের মা মিসেস খোদেজা রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা