June 16, 2026, 9:01 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস।

মোঃ শামছুল আলম লিটন

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস।

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ: বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে প্রার্থী করা হয়েছে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশাকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি একই সঙ্গে ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচিত হন। পরবর্তীতে আইন অনুযায়ী একটি আসন রেখে অন্যটি ছেড়ে দেওয়ার বাধ্যবাধকতায় তিনি বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনে চিঠি দেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সংবিধান অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচন করতে পারেন, তবে বিজয়ী হলে একটি আসনই রাখতে পারেন। ফলে বগুড়া-৬ আসনে উপনির্বাচনের পথ খুলে যায়।

এই প্রেক্ষাপটে রেজাউল করিম বাদশার মনোনয়ন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। ইফতারের পর থেকেই বিভিন্ন স্থানে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং বগুড়া পৌরসভার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে এই আসনের জন্য শক্ত অবস্থানে রেখেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।

বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ বলেন, দলের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তে রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৯ এপ্রিলের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সংসদে গিয়ে বাদশা বগুড়ার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরবেন।

স্থানীয় নেতাকর্মীদের মতে, বিগত বছরগুলোতে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে পড়া বগুড়াবাসী এবার নতুন প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। তাদের বিশ্বাস, এই উপনির্বাচন শুধু একটি আসনের ভোট নয়, বরং বগুড়ার ভবিষ্যৎ উন্নয়নের প্রশ্নও।

সব মিলিয়ে বগুড়া-৬ উপনির্বাচন এখন রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয়। সামনে দিনগুলোতে প্রচার-প্রচারণা ঘিরে উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা