June 16, 2026, 9:02 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় যাত্রীবাহী বাসে আগুন

মোঃ মাইনুদ্দিন শিকদার

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় যাত্রীবাহী বাসে আগুন।

 

মোঃ মাইনুদ্দিন শিকদার।

গাজীপুর প্রতিনিধি।

 

গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার এলাকায় একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের কারণে বাসটিতে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

 

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ হিরন মিয়া বলেন, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে রাস্তার সাথে ঘর্ষণ লাগে। একপর্যায়ে ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়ে বাসটিতে আগুন ধরে যায়। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিভাতে সক্ষম হয়।

 

এ সময় সড়কে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে পুনরায় যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা